জনপদ

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গাছপালা কাঁটা ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘আলুটিলা ফিডার’ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় গাছপালা কর্তন ও লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আওতায় থাকবে খবংপুড়িয়া, উপালীপাড়া, কলেজপাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়াপাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া ও আলুটিলা এলাকা।

এতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিষয়:বিদ্যুৎ থাকবে না বিদ্যুৎ সরবরাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…