বাংলাদেশ

শুক্রবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

সিগারেট ধরানোর জন্য চুলা বা গ্যাসের চুলার পাশে ধূমপান করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার ১০ অক্টোবর ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ এর অ্যালাইনমেন্টে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।

তাই শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজি মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্রাহকদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছে এবং সেবা পুনরায় চালুর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

বিষয়:গ্যাস থাকবে না তিতাস গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…