জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে শনিবার ২৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজেশ্বর, ভাদুঘর, কাতালকান্দি, কুমারশীল, মেদ্ঢা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সব ধরনের গ্রাহক গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক এই শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে। এতে সৃষ্ট অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।







