চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার ১০৫তম জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২২
বাংলাদেশ
A A

প্রত্নতত্ত্ববিদ, অনুবাদক, নৃ-বিজ্ঞানী, পুঁথিবিশারদ, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া-এর ১০৫ তম জন্মদিন আজ।

এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এবং আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া-এর পরিবারের উদ্যোগে ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা ও প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ছিলেন শতবর্ষী এই বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া-এর রচিত গ্রন্থসমূহ এবং তার বাঁধাই করা একটি প্রতিকৃতি রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমদ্দারের কাছে হস্তান্তর করেন ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি ও যাকারিয়া-এর পরিবারের সদস্যরা। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াসহ বিদ্যালয়ের সকল প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া-এর পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ১৯১৮ খ্রিষ্টাব্দের ১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন শেষে বগুড়া আজিজুল হক কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৪৭ সালে তিনি ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের নানা প্রান্তে প্রত্নসম্পদের অনুসন্ধান এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দেশের প্রথম শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি, বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া দেশের তৃতীয় বৃহত্তম জাদুঘর দিনাজপুর মিউজিয়ামের প্রতিষ্ঠাতা। তার অধিকাংশ গ্রন্থই অপ্রকাশিত। তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে বাঙলাদেশের প্রত্নসম্পদ, বাংলা সাহিত্যে গাযী কালু ও চম্পাবতী উপাখ্যান, গুপিচন্দ্রের সন্ন্যাস, কুমিল্লা জেলার ইতিহাস, তবাকাত-ই-নাসিরী, সিয়ার-উল- মুতাখখিরিন, বাংলাদেশের নৃতাত্ত্বিক পরিচিতি উল্লেখযোগ্য।

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া বাংলাদেশে প্রত্নতত্ত্ব চর্চার পথিকৃৎ ব্যক্তিত্ব। সুলতানি, মুঘল ও নবাবি আমলের বাংলাকে নিয়ে লেখা ইতিহাস গ্রন্থসমূহের ভাষা মূলত ফার্সী। ফার্সী ভাষা থেকে বাংলা ভাষায় সর্বাধিক ইতিহাস গ্রন্থ অনুবাদ করেছেন তিনি। গবেষণা করেছেন বাংলার নৃতত্ত্ব নিয়ে, বাংলার ধর্ম নিয়ে।

Reneta

ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির প্রকাশিতব্য এশীয় ভাষার শিলালিপি বিষয়ক গ্রন্থসমূহের সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি ঢাকার প্রাচীন ইতিহাস বিশেষত শিলালিপি নিয়ে গ্রন্থ প্রণয়নের কাজ করছে। তিনি বিগত ২০০৯ সাল থেকে আমৃত্যু শিলালিপির পাঠোদ্ধার, অনুবাদ ও গবেষণা কাজ তত্ত্বাবধান করেছেন। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া একুশে পদক. বাংলা একাডেমি পুরষ্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৬ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ২৫ ফেব্রুয়ারি তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে সমাহিত করা হয়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনপ্রত্নতত্ত্ববিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT