চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে মার্কিন হামলার পর আরব বিশ্বের কোন দেশের কী প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২২, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ইরানে মার্কিন হামলার পর ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলার পর, কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আরব দেশগুলোও এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

রোববার (২২ জুন) আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব প্রতিক্রিয়া জানানো হয়।

ওমান
মধ্যপ্রাচ্যের দেশ ওমান ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার মধ্যস্থতাকারী ছিল। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

Banglabid

ওমানের সুলতান যুক্তরাষ্ট্র কর্তৃক সরাসরি বিমান হামলার ফলে সৃষ্ট উত্তেজনার গভীর উদ্বেগ ও নিন্দা জানায় দেশটি।

সৌদি আরব
যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক রয়েছে সৌদি আরবের। তবে মার্কিন হামলার পর সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়।

দেশটি বলেছে, এই ধরনের হামলা ইরানের সার্বভৌমত্বের ওপরও আঘাত।

Reneta

কাতার
হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বর্তমান বিপজ্জনক উত্তেজনা পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। একই সাথে সবপক্ষকে বিচক্ষণতা ও ধৈর্য ধারণের আহ্বান জানানো হয় বিবৃতিতে।

মিশর
হামলার পর এই অঞ্চল আরো বিশৃঙ্খলা ও উত্তেজনার দিকে ঝুঁকতে পারে বলে সতর্ক করেছে মিশর। দেশটি জোর দিয়ে বলেছে, সামরিক সমাধান নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনাই এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।

লেবানন
লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে তুলেছে, যা এ অঞ্চল এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব বিশ্বের প্রতিক্রিয়াইরান-যুক্তরাষ্ট্রপারমাণবিক স্থাপনায় মার্কিন হামলামার্কিন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT