চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন এ আর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
এ আর রহমানের ছবি, তিনি গ্লাসে চোখ রেখে পোজ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়েছে এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর। গত সপ্তাহে বিচ্ছেদের কথা ঘোষণা করার চব্বিশ ঘণ্টা মধ্যে নিজের বিয়ে ভাঙার খবর দেন রহমানের সহযোগী মোহিনী দে। আর তা নিয়েই সমাজমাধ্যম জুড়ে ফিসফাস। সকলেই দুইয়ে দুইয়ে চার করতে ব্যস্ত। রহমানের সঙ্গে মোহিনীর নাম জড়িয়ে নানা ধরনের তথ্য ঘুরছে নেটপাড়ায়। যদিও সুরকারের হয়ে তার পাশে দাঁড়িয়েছেন সন্তানরা।

এবার গর্জে উঠলেন রহমান নিজেই। একেবারে সময়সীমা বেঁধে দিলেন। মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিলেন অস্কারজয়ী সুরকার।সম্প্রতি এ আর রহমানের এক্স হ্যান্ডেলে তার আইনজীবীদের পক্ষ থেকে কয়েকপাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে।

যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলুন। না হলে ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

আসলে নাম উল্লেখ না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিলেন রহিমা। বিরক্ত হয়ে রহমানের ছেলেও সমাজমাধ্যমে লেখেন, ‘আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তার মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।’

যে মোহিনীর সঙ্গে রহমান নাম জুড়ে অহেতুক চটুল তথ্য দিচ্ছেন যারা। তাদের উদ্দেশে মোহিনী জানান, গুজবকে প্রশ্রয় দিয়ে নিজের সময় নষ্ট করতে চান না তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ আর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT