চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহতদের স্বজনদের জন্য নাট্যকারের মানবিক উদ্যোগ

মাইলস্টোন ট্র্যাজেডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
বিনোদন
A A
আহতদের স্বজনদের জন্য মানবিক উদ্যোগে একজন তরুণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

আহত শিক্ষার্থীদের স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করছেন, সেখানে কান্নার রোল আর উদ্বেগের দৃশ্য দেখা গেছে। তবে হাসপাতাল থেকে বাসায় ঔষধ আনা-নেয়া এবং যাতায়াতে সমস্যায় পড়ছেন অনেক স্বজন। এই সংকটের মধ্যে মানবিক উদ্যোগ নিয়েছেন নাট্যকার ও গণমাধ্যমকর্মী অপূর্ণ রুবেল।

মঙ্গলবার দুপুর থেকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশের জাতীয় বার্ন ইউনিটের সামনে থেকে ফ্রি বাইক সার্ভিস শুরু করেছেন। আহত শিক্ষার্থীদের স্বজনদের জন্য যাতায়াত সহজ করতে তার এই উদ্যোগ বলে জানান।

Banglabid

অপূর্ণ রুবেল চ্যানেল আই অনলাইনকে বলেন, “মানবিক দিক থেকে এই উদ্যোগ নিয়েছি। এমন ক্রাইসিস মুহূর্তে সবার নিজের জায়গা থেকে এগিয়ে আসা উচিত। মানুষের পাশে দাঁড়ানোর সময় এটা এখনই। আমার সামর্থ যতটুকু, চেষ্টা করছি প্রয়োজনে পাশে থাকার।”

তিনি আরও জানান, “আহতদের স্বজনরা জরুরি যাতায়াত করতে অনেক সমস্যায় পড়ছেন। রিকশা ও সিএনজির ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি নিজেই আমার বাইকে এখানে এসে কয়েকজনকে নিয়ে যাতায়াত করেছি। বেশিরভাগ সময় বার্ন ইউনিট থেকে শাহবাগের ফার্মেসিতে ঔষধ আনতে যাচ্ছেন, তাই সেখানে যাওয়া সুবিধাজনক।”

অপূর্ণ রুবেল দীর্ঘদিন ধরে নাট্যকার হিসেবে কাজ করছেন। তার রচিত নাটকের মধ্যে রয়েছে ‘আগুন’, ‘সাবলেট’, ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’, ‘রঞ্জনা আমি আবার আসবো’, ‘সাক্ষী’, ‘বেস্ট ফ্রেন্ড ৩’, ‘আশা বেঁধে রাখি’ এবং ‘চিহ্ন’সহ আরও বহু জনপ্রিয় নাটক। তিনি গণমাধ্যমেও কাজ করেছেন দৈনিক প্রথম আলো, বিবিসি বাংলা, বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক বাংলা ও কালের কণ্ঠের মতো প্রতিষ্ঠানে।

Reneta

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্ণ রুবেলনাট্যকারমানবিক উদ্যোগলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT