চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাউ সুইট’-এ রোমান্টিক-কমেডির দুই স্পেশালিস্ট!

ভালোবাসা দিবসে নিয়ে আসছেন ‘হাউ সুইট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
তিনজন মানুষ হাসিমুখে ছবি তুলেছেন, পেছনে হাউ সুইট লেখা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দায় অপূর্বর রোমান্টিক ইমেজ। তবে তার এই ইমেজ একদিনে তৈরি হয়নি। অপূর্ব জানান, শত শত রোমান্টিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শক তাকে রোমান্টিক গল্পের অপরিহার্য শিল্পী করে তুলেছেন। বুধবার রাতে সংবাদ সম্মেলনে নির্মাতা কাজল আরেফিন অমিও বলছিলেন, রোমান্টিক কোনো গল্পের প্লট তৈরি করলে অপূর্ব ভাইয়ের কথা মনে পড়ে। বিষয়টিকে সৌভাগ্য মনে করেন অভিনেতা অপূর্ব।

প্রায় পাঁচ বছর পর অপূর্বকে নিয়ে কনটেন্ট বানাতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি। তার ইচ্ছে শিগগির সিনেমা বানাবেন। এর আগে নিজেকে ঝালাই করে নিচ্ছেন। এ কারণে সিনেমার আয়োজনে ওয়েব ফিল্ম বানাতে যাচ্ছেন, এটির নাম ‘হাউ সুইট’। বঙ্গের প্রযোজনায় আসন্ন ভালোবাসা দিবসে এটি বঙ্গ অ্যাপে মুক্তি পাবে। যেখানে অপূর্বর সঙ্গে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

অপূর্ব বলেন, অমি এখন ডিরেক্টর হিসেবে পরিণত। ওর হিউজ ফ্যান ফলোয়ার্স। প্রতিদিন আমাকে কম করে হলেও ১০টি নাটকের গল্প শুনতে হয়। এসবের মধ্যে অমির সঙ্গে যে কাজটি হতে যাচ্ছে সেটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এক্ষেত্রে অবশ্যই বলতে পারি ব্যতিক্রমী কাজ এটি। একজন ডাক্তার চিকিৎসায় স্পেশালিস্ট হন, সেক্ষেত্রে মনে করেন আমি রোমান্টিক স্পেশালিস্ট। অনেকদিন ধরে কাজ করার আমার কিছু হলেও অভিজ্ঞতা হয়েছে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। মনে হয় এসবের মধ্যে আমার অনেককিছু করার রয়েছে, এখনো আমি তীরে।

Banglabid

পরিচালক অমি জানান, সবসময় এমন কনটেন্ট বানাই যেন মানুষের মন ভালো হয়ে যায়। ‘হাউ সুইট’ কাজটিও ব্যতিক্রম হবে না। তিনি বলেন, চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখার সময় দর্শকদের সেই অনুভূতি হবে। আর এই ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কেউ মাথায় আসেনি। ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক সিরিয়াস দুই চরিত্রেও ভালো করে। এ কারণে তাদের নিচ্ছি।

মজা করে কাজল আরেফিন অমি বলেন, অপূর্ব ভাই বললেন তিনি রোমান্টিক স্পেশালিস্ট। এ ক্ষেত্রে আমাকে আপনারা বলতে পারেন কমেডি স্পেশালিস্ট। এতে আমি কিছু মনে করবো। অনেকে বলে আমি কেন কমেডির মধ্যে গল্প বানাই। এর থেকে কেন বের হই না? আমার প্রশ্ন, আমাকে কেন বের হতে হবে? আমার জনরা যেটা সেটাতেই তো আমি কাজ করি।

অভিনেত্রী ফারিণ বলেন, আমার ক্যারিয়ারে উল্লেখযোগ্য কাজ এক্স বয়ফ্রেন্ড যেটা অমি ভাইয়ের বানানো। ওই কাজে আমি না থাকলে হয়তো আজকে এখানে আসতে পারতাম না। এ জন্য আমি সবখানে বলি আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমি ভাইয়ের অনেক অবদান রেখেছেন। সর্বশেষ তার সঙ্গে ‘অসময়’ কাজটি দিয়েও মানুষের অনেক প্রশংসা ভালোবাসা পেয়েছি। তাছাড়া অপূর্ব ভাইয়ের সঙ্গে আগে অনেক কাজ করেছি। তিনি ভীষণ ভালো অভিনেতা। ‘হাউ সুইট’ পুরো টিমের মাধ্যমে আগামীতে দর্শক আবার দারুণ কিছু পাবে বলে আমি আশা রাখছি।

Reneta

নির্মাতা সূত্রে জানা গেছে, হাউ সুইট-এ আরও অভিনয় করবেন সাইদুর রহমান পাভেল। ঢাকা ও বরিশালে এর শুটিং হবে। ওয়েব ফিল্ম হলেও এটি সিনেমার আয়োজনে শুটিং হবে। থাকবে অ্যাকশন ও একটি আইটেম গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বকাজল আরেফিন অমিতাসনিয়া ফারিণবঙ্গলিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT