চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি’

সোনার কলস পাওয়ার প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০৩, জুন ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সোনার কলস হাতে পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও এই সোনার কলস তার শিল্পীজীবনের সবচেয়ে আবেগঘন ও স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে।

ফেসবুক পোস্টের শুরুতেই অপু বিশ্বাস লিখেছেন, “শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে।”

তিনি বলেন, পরিবার, দেশের মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের ভালোবাসা ও আশীর্বাদই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তবে জীবনে এমন একটি সম্মান অপেক্ষা করছে, তা কখনো কল্পনাও করেননি।

অপু বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে তিনি জিমে ব্যস্ত ছিলেন। হঠাৎ চ্যানেল আইয়ের চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের ফোন পান। দ্রুত চ্যানেল আই অফিসে যেতে বলা হলেও কেন ডাকা হয়েছে, সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

“বাসায় ফিরে তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে বসুন্ধরা থেকে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ে যাই। অফিসে ঢুকেই মনে হলো কিছু একটা বিশেষ ঘটতে যাচ্ছে। চারপাশের পরিবেশ, মানুষের হাসিমুখ—সবকিছুই অন্যরকম লাগছিল,” লিখেছেন অপু।

Reneta

এরপরই আসে সেই চমক। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, হঠাৎ তিনি দেখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাতে একটি সোনার কলস। আর সেটি তার জন্যই।

সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে অপু বিশ্বাস লিখেছেন, “সত্যি বলতে আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? চ্যানেল আইয়ের মতো দেশের এত বড় একটি প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ সাগর ভাইয়ের হাত থেকে এমন সম্মাননা গ্রহণ করছি! অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি।”

চ্যানেল আই ও ফরিদুর রেজা সাগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই আমাদের কাছে অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় ও পেশাগত নানা ক্ষেত্রে তাঁকে সবসময় পাশে পেয়েছি। তাঁর স্নেহ, পরামর্শ ও মমতা আমাদের সাহস জুগিয়েছে।”

অপু বিশ্বাসের মতে, সোনার কলসটির মূল্য শুধু সোনার ওজনে মাপা যাবে না। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি।

তিনি লিখেছেন, “আজীবন অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি। কিন্তু এই উপহার আমার কাছে সবকিছুর চেয়ে আলাদা। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।”

প্রসঙ্গত, সম্প্রতি চ্যানেল আইয়ের একটি বিশেষ আয়োজনে অপু বিশ্বাসের হাতে সোনার কলস তুলে দেন ফরিদুর রেজা সাগর। সেই অনুষ্ঠান ঘিরে রহস্য তৈরি হলেও পরে জানা যায়, এর পেছনে ছিল অভিনেত্রীর একটি ব্যক্তিগত ইচ্ছার গল্প। আর সেই গল্পের পরিণতিতেই এই ব্যতিক্রমী সম্মাননা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউড কুইনফরিদুর রেজা সাগরলিড বিনোদনসিনেমাসোনার কলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT