জুলাই গণঅভ্যুত্থান দমনে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছুড়েছিলো, যার মধ্যে শুধু ঢাকায় ব্যবহার করা হয় ৯৫ হাজার রাউন্ড গুলি। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এ তথ্য দিয়েছেন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মামলার সর্বশেষ সাক্ষী, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চার্জগঠনের শুনানি ১৪ই অক্টোবর।







