আদালত

৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লোগো, যেখানে মানচিত্র ও বাংলাদেশ সরকারের স্লোগান রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

১৩ আগস্ট আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন, আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহম্মেদ রানজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা দিপ্তি, মহসিনা খাতুন এবং মো. রফিকুল ইসলাম মন্টু।

প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনার পদত্যাগের পর তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।  পদত্যাগ করছেন আগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা।

বিষয়:আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…