বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

বাংলাদেশের নির্বাচন কমিশনের লোগো, কেন্দ্রীয় ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের লোগো সহ কেন্দ্রীয় ভবনের সামনে একটি ছবি, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত বিচারের জন্য সারাদেশে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং তার আগের দু’দিন ও পরের দু’দিন মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এসব অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিষয়:জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনম্যাজিস্ট্রেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…