চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস ২০২৬-এর আবেদন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৭, জুন ২০২৬
শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক সাংস্কৃতিক সহযোগিতা কর্মসূচি ‘কানেকশনস থ্রু কালচার (সিটিসি) গ্র্যান্টস ২০২৬’-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিশ্বের ৩৫টি দেশের শিল্পী, সাংস্কৃতিক সংগঠন এবং সৃজনশীল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, জ্ঞান বিনিময় ও যৌথ প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ব্রিটিশ কাউন্সিল জানায়, সিটিসি গ্র্যান্টসের আওতায় সৃজনশীল খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ‘সিড ফান্ড’ প্রদান করা হবে, যাতে আন্তসাংস্কৃতিক সংযোগ এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব হয়।

এ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ ও ইতিবাচক পরিবর্তন সৃষ্টির লক্ষ্যেই ব্রিটিশ কাউন্সিল কাজ করে। তাঁর মতে, এ কর্মসূচি শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের একত্রে নতুন ধারণা ও প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ তৈরি করে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে টেকসই সহযোগিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

Banglabid

গত বছর এই কর্মসূচির মাধ্যমে ১৯টি দেশে মোট ১২৭টি প্রকল্প অনুদান পেয়েছিল, যার মধ্যে বাংলাদেশের সাতটি প্রকল্পও অন্তর্ভুক্ত ছিল। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে https://shorturl.at/TE7RK)।

২০২৬ সালের অনুদান কর্মসূচিতে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সৃজনশীল কেন্দ্র (ক্রিয়েটিভ হাব), বিভিন্ন উৎসব, বিয়েনাল এবং সাংস্কৃতিক সংগঠন আবেদন করতে পারবে। তবে আবেদনকারী প্রকল্পে যুক্তরাজ্যভিত্তিক অন্তত একজন অংশীদার এবং বাংলাদেশসহ অংশগ্রহণকারী কোনো দেশের একটি আইনগতভাবে নিবন্ধিত অংশীদার প্রতিষ্ঠান থাকতে হবে।

আবেদনকারীদের সহায়তায় ব্রিটিশ কাউন্সিল চারটি তথ্যভিত্তিক ওয়েবিনারের আয়োজন করবে। এসব ওয়েবিনারে সিটিসি গ্র্যান্টসের শর্ত, আবেদন পদ্ধতি এবং মানসম্মত প্রস্তাবনা তৈরির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। অংশগ্রহণের জন্য আগ্রহীদের পূর্বনিবন্ধন করতে হবে।

Reneta

তথ্য অনুযায়ী, সাধারণ তথ্যভিত্তিক ওয়েবিনার আগামী ৩০ জুন বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে আড়াইটা এবং রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ (বিএসএল) সুবিধা থাকবে। এছাড়া ১ জুলাই বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভিজ্যুয়াল আর্টস, স্থাপত্য, ডিজাইন, ফ্যাশন, কারুশিল্প এবং বিয়েনালকেন্দ্রিক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।

একই দিন রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আরেকটি ওয়েবিনারে ডিজিটাল আর্টস, এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর), ইমারসিভ অভিজ্ঞতা, গেমিং এবং সংশ্লিষ্ট সৃজনশীল খাত নিয়ে আলোচনা করা হবে।

এবারের সিটিসি গ্র্যান্টসের আওতায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রকল্পের আবেদনকারীরা সর্বোচ্চ ২৪ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ পাবেন। যৌথভাবে বাস্তবায়িত গবেষণা, রেসিডেন্সি, প্রদর্শনী, পরিবেশনা, জনসম্পৃক্ত কার্যক্রম এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ভিত্তিক উদ্যোগগুলো এ সহায়তার আওতায় অন্তর্ভুক্ত হবে।

ব্রিটিশ কাউন্সিল আবেদনকারীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট টুলকিট, নমুনা আবেদনপত্র এবং বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (এফএকিউ) পর্যালোচনার পরামর্শ দিয়েছে। প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

সিটিসি গ্র্যান্টস ২০২৬-এর জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৯ মিনিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবেদন শুরুকানেকশনস থ্রু কালচারব্রিটিশ কাউন্সিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আগস্ট ১৩, ২০২৬

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

আগস্ট ১৩, ২০২৬

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT