চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
১০:০১ অপরাহ্ণ ২০, জুন ২০২৩
শিক্ষা
A A

সারাদেশে একযুগে অনুষ্ঠিত হওয়া গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ও বিভাগ পছন্দক্রম শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ২৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ২০ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টা থেকে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।

তিনি আরও জানান, বিশেষায়িত বিষয়সমূহ যেমন- আর্কিটেকচার, চারুকলা, সংগীত ইত্যাদি বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই। বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা যুক্ত হবে। বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ জানান, চারুকলা, সংগীত, নাট্যকলা এসব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ থেকে ৯ জুলাই। আর ব্যবহারিক পরীক্ষার ফলাফল দেয়া হবে ১২ জুলাই।

এবার ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। ভর্তি প্রক্রিয়ার রোড ম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২০ থেকে ২৪ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগষ্ট ভর্তি নেয়া হবে। ১০ আগষ্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে।

Reneta

এ বছর ২২ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, জুলাইয়ে যদি সম্ভব না হয় তবে আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে। একটি সেমিস্টার এগিয়ে নেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুচ্ছে আবেদন শুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT