চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ পূর্বাহ্ণ ১১, মে ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ভার্চুয়াল সহকারী ‘সিরি’র সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নির্দিষ্ট মডেলের আইফোন ব্যবহারকারীদের মোট ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দায়ের করা এক মামলার নিষ্পত্তিতে এই অর্থ দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি।

মামলায় অভিযোগ করা হয়, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা দেখানো হয়েছিল, যেগুলোর বাস্তব অস্তিত্ব তখন ছিল না। এতে ভোক্তারা বিভ্রান্ত হয়ে আইফোন কিনতে উৎসাহিত হয়েছেন বলে দাবি করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কয়েকটি মডেলের আইফোন কিনেছেন এমন ক্রেতারা এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। এর মধ্যে রয়েছে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

মামলার তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৭০ লাখ ক্রেতা ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন। তবে অর্থ পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ বিষয়ে ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাপল।

গত বছরের সেপ্টেম্বর থেকে ‘মোর পারসোনাল সিরি’ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রচার শুরু করে অ্যাপল। সেখানে আইফোন ১৬ এর সঙ্গে সিরির এমন কিছু উন্নত এআই সুবিধা দেখানো হয়, যেগুলো তখনো চালু হয়নি। পরে প্রতিষ্ঠানটি স্বীকার করে, প্রতিশ্রুত প্রযুক্তির হালনাগাদ সংস্করণ প্রত্যাশিত সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাপলক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতমোর পারসোনাল সিরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬

অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে জামিন, হাসপাতালে স্থানান্তর

মে ১১, ২০২৬

শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

মে ১১, ২০২৬

কিশোরগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মে ১১, ২০২৬

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT