চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসাংকে পিছনে ফেলল অ্যাপল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপল লোগো দেখা যাচ্ছে, যা প্রযুক্তি কোম্পানির প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাংকে শীর্ষস্থান থেকে সরিয়ে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে অ্যাপল। 

বিবিসি জানিয়েছে, ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) এর তথ্য অনুযায়ী, গতবছর বিশ্বব্যাপী এক পঞ্চমাংশের বেশি ফোন সরবরাহ করেছে অ্যাপল। স্যামসাং এর শেয়ার ১৯ দশমিক ৪ শতাংশ।

আইডিসি’র প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী প্রায় ১ দশমিক ২ বিলিয়ন স্মার্টফোন বিক্রি হয়েছে যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কম। এটি গত এক দশকের মধ্যে বিক্রি হওয়া ফোনের পরিমাণের মধ্যে সর্বনিম্ন।

Banglabid

আইডিসি বলেছে, অ্যাপল গত বছর ২৩৪ মিলিয়নেরও বেশি ফোন বিক্রি করেছে। এতে করে অ্যাপল প্রথমবারের মত স্যামসাংকে সরিয়ে প্রথম স্থান দখল করেছে। আইডিসি’র গবেষণা পরিচালক নাবিলা পপাল বলেছেন, নিয়ন্ত্রক চ্যালেঞ্জ বৃদ্ধি এবং চীনের সবচেয়ে বড় বাজার হুয়াওয়ের কাছ থেকে প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার পরও তারা এটি অর্জন করেছে। অ্যাপলের জন্য এটি একটি বিশাল অর্জন হলেও স্যামসাংয়ের জন্য এটি খুবই হতাশাজনক খবর।

আইডিসি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মার্টফোনের বাজার একটি অস্থির সময়ে প্রবেশ করছে। অনেক বেশি প্রতিষ্ঠান বাজারে প্রবেশ করায় ক্রেতারা বিভক্ত হয়ে পড়েছেন। তাছাড়া গ্রাহকরা এখন অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে ফোল্ডেবল ফোন এবং এআই ক্ষমতা সম্পন্ন ফোনকে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলফোনস্মার্টফোনস্যামসাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT