চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গঙ্গাস্নানে অংশ নিচ্ছেন স্টিভ জবসের স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গঙ্গাস্নানে অংশ নিতে যাচ্ছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস। তিনি মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে ভারতের প্রয়াগরাজে পৌঁছেছেন।

আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার এনডিটিভি’র একটি প্রতিবেদনে বলা হয়, লরেন পাওয়েল জবস গতকাল সোমবার প্রয়াগরাজে যান মহাকুম্ভে যোগ দিতে। গতকালই তিনি ভারতের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন। তবে আজ দ্বিতীয় দিনেই তিনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন।

বারাণসীর আধ্যাত্মিক নেতা স্বামী কৈলাশানন্দ গিরি জানিয়েছেন, লরেন বর্তমানে তার শিবিরে বিশ্রাম নিচ্ছেন। শীঘ্রই তিনি গঙ্গা নদীতে স্নান করার আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি আগে কখনও এত ভিড়পূর্ণ স্থানে যাননি। তাই তার অ্যালার্জি সমস্যার সৃষ্টি হয়েছে।

লরেন পাওয়েল জবস ১৫ জানুয়ারী পর্যন্ত ভারতের নিরঞ্জিনী আখড়া শিবিরে অবস্থিত কুম্ভ তাঁবুর শহরে অবস্থান করবেন এবং ২০ জানুয়ারী নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

মহাকুম্ভ উৎসব পূর্ণকুম্ভ নামেও পরিচিত। এই ধর্মীয় সমাবেশে লাখ লাখ মানুষ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসেন। আজ মকর সংক্রান্তি উপলক্ষে প্রথম অমৃত স্নান অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করবেন ৩ থেকে ৪ কোটি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গঙ্গাস্নানস্টিভ জবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT