চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রের উপর যেই আঘাত করবে তাকে প্রতিহত করা হবে: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A
বিভিন্ন নেতা ও কর্মীরা গণতন্ত্রের জন্য একত্রিত, খাদ্য বিতরণ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশ ও দেশের বাহিরে সকল সংকট কাটিয়ে ওঠার মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও দেশের জাতিসত্তার উপর আঘাত আনে, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বন্ধ করে দিতে চায়, দেশের জনগণের বিপক্ষে অবস্থান নেয় তাদের প্রতিহত করা হবে। গণতন্ত্রের উপর কোন আঘাত আমরা মেনে নিব না। দেশের মর্যাদা রক্ষা করার জন্য গণতন্ত্রের উপর যারা আঘাত করবে তাদের প্রতিহত করা হবে।

আজ ২ এপ্রিল ২০২৩ রবিবার, বিকালে পবিত্র রমজান মাস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের নেত্রী হলেন গণমানুষের নেত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে দেশের উন্নয়নের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের নিরঙ্কুশ সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ বারের মত দেশের প্রধানমন্ত্রী হবেন। তারা বলেছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার সাথে কারো তুলনা হয় না। তিনি দেশের জন্য যেভাবে কাজ করছেন ও সকল দুর্যোগ যেভাবে মোকাবেলা করেছেন, পাশাপাশি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় সারা পৃথিবী যখন অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সে সময় তিনি যেভাবে বাংলাদেশের সংকট মোকাবেলা করে উঠেছেন ও দক্ষতার পরিচয় দিয়েছেন তা নজিরবিহীন।

Banglabid

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল ও কিছু ব্যক্তি কখনো দেশের ভালো দেখতে পারেনা। তারা কখনো কখনো গণমাধ্যমকে ব্যবহার করে ষড়যন্ত্র করে। গণমাধ্যমকর্মীরা আমাদের বন্ধু। গণমাধ্যমের সাথে আমাদের চমৎকার সম্পর্ক। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও গণকল্যাণমুখী। দেশের বড় বড় কাজগুলো শেখ হাসিনার মাধ্যমে হয়েছে এটি বলতে যাদের লজ্জা লাগে তারাই ষড়যন্ত্র করে। আমাদের ইতিহাস হল রক্তে রঞ্জিত ইতিহাস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের সব থেকে বড় অর্জন হল আমাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা দিবসে এই স্বাধীনতাকে নিয়েই অপপ্রচার ও মিথ্যাচার করা হয়েছে। একটি গণমাধ্যম একজন শিশুর ছবি ব্যবহার করে মিথ্যাচার করেছে। সত্য সংবাদ হলে আমদের আপত্তি ছিল না। আমাদের আপত্তি হল তারা একটি শিশুর ছবি ব্যবহার করে মিথ্যাচার করেছে। তারা মিথ্যাচারের মাধ্যমে বিশ্ব দরবারে আমাদের ছোট করার অপচেষ্টা করেছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, কুচক্রী মহল বিভিন্ন গণমাধ্যমের কাছে ও আন্তর্জাতিক সংস্থার কাছে এখনো মিথ্যা সংবাদ পরিবেশন করছে। তারা বলে বাংলাদেশে নাকি মানুষের কথা বলার অধিকার নেই। মানুষের পক্ষে কথা বলায় নাকি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। কোন একজন ব্যক্তি ও তার সহযোগীরা মিথ্যা সংবাদ পরিবেশন করার কারণে মামলা হয় এবং মামলার পর আইনের আওতায় আনা হয়েছে। সেই শিশুর নিজে বলেছে তাকে ১০ টাকা দিয়ে ছবি তোলানো হয়েছে এবং সংবাদের উদ্ধৃত কথা সে বলেনি। শিশুর পিতা মাতা বলেছে আমাদের অনুমতি না নিয়ে তারা আমার শিশুকে নিয়ে মিথ্যাচার করেছে। এমন মিথ্যাচার অতীতেও হয়েছে। এগুলো করার মাধ্যমে তারা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিয়াম সাধনার মাস হিসেবে আনুষ্ঠানিকতা বাদ দিয়ে মানুষের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগের সময়ও আমরা পাশে থাকি। মানুষকে নিয়েই আমাদের রাজনীতি। এটাই আমাদের শিক্ষা। এটাই জাতির পিতার আদর্শ। জাতির পিতার আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় কাজ করে যাচ্ছেন।

Reneta

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বিএনপি তাদের বিদেশী বন্ধুদের নিয়ে পাঁচ তারকা হোটেলে ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে দাড়াচ্ছে। বিএনপি জামাত রাজনীতি করে ক্ষমতার জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে দাড়াচ্ছে, আর বিএনপি মানুষকে নানাভাবে কষ্ট দেওয়ার কর্মসূচি দিচ্ছে। বিএনপির গনবিরোধী কার্যক্রম মানুষ প্রত্যাখান করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপ -প্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেনসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

এসময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হজের বিমান ভাড়া ও ব্যবস্থাপনা নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

পরবর্তী

যৌন নিপীড়নের অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

পরবর্তী

যৌন নিপীড়নের অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ফজলুর রহমান বাবুর নতুন ওয়েব সিরিজের প্রচার অনুষ্ঠানে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক মাতাতে আইস্ক্রিনে আসছে ফজলুর রহমান বাবুর নতুন ওয়েব সিরিজ

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT