চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিত ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই হোক, তা দুর্বল: মেজর হাফিজ উদ্দিন

সাঈদ পান্থসাঈদ পান্থ
৬:২৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই হোক, সেগুলো দুর্বল সরকার।

আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল সাইবার ট্রাইবুনাল আদালতের মামলায় হাজিরা দেয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত করে যুক্তিসংগত সময়ে নির্বাচন দিবে।

বরিশালে সাইবার ট্রাইবুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল আজ। হাজিরা দিতে এলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে অব্যাহতি দন। এ মামলার মোট আসামি ছিলেন দুই জন।

২০১৮ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিসরকারহাফিজ উদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

তোমরা কি আমার অভাব অনুভব করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT