অর্থনীতি

আনোয়ার সিমেন্ট শীট ডিলার সম্মেলন সম্পন্ন

আনোয়ার সিমেন্ট শীট ডিলার সম্মেলনে অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আনোয়ার সিমেন্ট শীট ডিলার সম্মেলনে অংশগ্রহণকারীরা একত্রিত, যেখানে ডিলাররা একসাথে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘নতুন লক্ষ্য নতুন যুদ্ধ’ এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে গত ৪-৬ মার্চ কক্সবাজারে সী পার্ল হোটেল এন্ড রিসোর্টে সম্পন্ন হলো আনোয়ার সিমেন্ট শীট ডিলার সম্মেলন।

মঙ্গলবার ৭ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মানোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ মোহাম্মদ আর. হোসেন, বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশনের সিইও এ.কে এম জাবেদ।

এছাড়াও এতে আনোয়ার সিমেন্ট শীট এর ডিরেক্টর-বিজনেস-মোজাম্মেল হক, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব মার্কেটিং আবু জুবায়েদ মোহাম্মদ রাসেলসহ সারা দেশের ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিলারদের সম্মাননা ও বার্ষিক পুরস্কার প্রদান, মতবিনিময় পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় ডিলারদের সম্মেলন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…