চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপম-প্রস্মিতার বিবাহোত্তর সংবর্ধনার ছবি প্রকাশ্যে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২৪
বিনোদন
A A
বিবাহোত্তর সংবর্ধনায় অনুপম ও প্রস্মিতা হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন অনুপম রায় এবং প্রস্মিতা পাল। ২ মার্চ দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার  আয়োজন করা হয়। সেখানে হাজির হয়েছিলেন তাদের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।

এর আগে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন অনুপম রায় এবং প্রস্মিতা পাল। বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে আংটি বদল করেছেন তারা।

বিবাহোত্তর সংবর্ধনার কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। অনুপম রায় নিজেও ছবি প্রকাশ করেছেন। বিয়ের পর প্রথম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুপম লিখেছেন, ‘নতুন করে।’

বিবাহোত্তর সংবর্ধনায় অতিথি ও পরিবারের সদস্যরা হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে প্রস্মিতা পরেছেন গোলাপি বেনারসি এবং সোনার গয়না। অনুপম রায়কে দেখা যায় অফ হোয়াইট পাঞ্জাবিতে। তাতে স্ত্রীর শাড়ির সাথে মিলিয়ে গোলাপি সুতোর কাজ ছিল।

অনুপম এবং প্রস্মিতার বিবাহোত্তর সংবর্ধনায় এসেছিলেন জয় সরকার ও তার স্ত্রী লোপামুদ্রা মিত্র। অনুপম রায় ব্যান্ডের সদস্যদেরও এদিন দেখা যায় গায়কের সঙ্গে। চন্দ্রবিন্দুর পুরো টিম এসেছিল। অনুপম এবং প্রস্মিতার সঙ্গে দেখা যায় উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্যদের। প্রবুদ্ধ রাহা, উজ্জয়িনী প্রমুখরাও উপস্থিত ছিলেন এদিন। সোমলতা আচার্যকেও দেখা যায় এদিন নবদম্পতির সঙ্গে।

বিবাহোত্তর সংবর্ধনায় অতিথি ও পরিবারের সদস্যরা হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। গানের সূত্রেই পরিচয়। এর আগে ভারতীয় এক গণমাধ্যমকে প্রস্মিতা জানিয়েছিলেন, এক স্টুডিওতে তাদের প্রথম দেখা হয়েছিল। তখন থেকেই বন্ধুত্ব। সম্পর্ক শুরু হয় প্রায় এক বছর আগে। দুজনের পরিবারের পক্ষ থেকেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগ: অনুপম রায়প্রশ্মিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৯৭১ সালে আজকের দিনে ঘোষণা করা হয় স্বাধীনতার ইশতেহার

পরবর্তী

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানলে পুড়ে ছাই ১০ লাখ একর বন

পরবর্তী
টেক্সাসে দাবানলে পুড়ে যাচ্ছে বিশাল বনাঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানলে পুড়ে ছাই ১০ লাখ একর বন

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েলিংটনে লায়নের ঘূর্ণিতে চওড়া হাসি অস্ট্রেলিয়ার

সর্বশেষ

ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT