যুদ্ধ নয় শান্তি চাই
ক্ষুধা মুক্ত বিশ্ব চাই
এই শ্লোগানে শিশুদেরসহ বন্ধুরা সকলেই আসুন।
সমবেত হই শাহবাগে।- এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘যুদ্ধ বিরোধী নাগরিক সমাবেশ’।
নাগরিক সমাবেশকে সামনে রেখে গণমাধ্যমে পাঠানো পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে: যুদ্ধ কোন সমস্যার সমাধান হতে পারে না। যুদ্ধ আনে হাহাকার, দরিদ্রতা। দীর্ঘদিনের করোনাকাল কাটিয়ে সবাই যখন নব উদ্যমে প্রাণোচ্ছ্বল জীবনযাপনের কথা ভাবছি তখন এই যুদ্ধ আমাদের জন্য বিভীষিকা।
যুদ্ধের প্রভাব বিশ্বের প্রতিটি মানুষের জীবনে খুবই নেতিবাচক-ভাবে পড়ে। ইতিমধ্যে আমরা তার চিত্র দেখতে পাচ্ছি। জ্বালানি সংকটসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরস্পর নিষেধাজ্ঞার খেলায় আমরা অন্যান্য দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হচ্ছে এই যুদ্ধ, অথচ বিশ্বের প্রধানতম রাষ্ট্র দুটি অন্যান্য রাষ্ট্রের সাথে নিজেরাই যুদ্ধে লিপ্ত এটি আমাদের জন্য গভীর দুর্ভাগ্যের। জাতিসঙ্ঘের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তাদের কাছ হতে আরও দায়িত্বশীল ভূমিকা আশা করেছিলাম আমরা যা পালনে তার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাদের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্র বিপর্যয়ের মধ্যে পড়েছে। সারা বিশ্বের শিশুদের কথা ভাবতে হবে, আগামী দিনের কথা ভাবতে হবে। আমরা চাই না আর একটি পারমানবিক অস্ত্র কোথাও ব্যবহৃত করা হোক।
যুদ্ধ কোনো দিন কোনো দেশের জন্যেই কল্যাণ বয়ে আনতে পারে না।









