চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৫ দিন দেশব্যাপী সমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আজ ৪ জানুয়ারি শনিবার রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে, আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত।

মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

তিনি আরও বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া ও সহযোগিতা রয়েছে। দৃষ্টিভঙ্গীগত কিছু পার্থক্য থাকলেও সবার মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্র প্রণয়নের কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাগরিক কমিটিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোয়াতে, স্থানীয়দের কোন ধারণাই নেই

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলাতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি: শিক্ষামন্ত্রী

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেংগু বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ২, ২০২৬

এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট

জুন ২, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের লড়াই আজ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT