জনপদ

বৈষম্যবিরোধীদের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র বাগেরহাট

বাগেরহাটে মারামারি ও সংঘর্ষের সময় পুলিশ ও বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটে মারামারি ও সংঘর্ষের সময় পুলিশ ও বিক্ষোভকারীরা. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে ঢাকায় আসার পথে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দলের বাসের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিবিসি বাংলা জানিয়েছে, আজ (৩১ ডিসেম্বর) মঙ্গলবার জুলাই-অগাস্ট মাসে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেছেন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মাদ্রাসাঘাটে ওই হামলা করেছ স্থানীয় আওয়ামী লীগের লোকজন।

মোল্লারহাট উপজেলার পুলিশ উপ-পরিদর্শক রামপ্রসাদ বিশ্বাস এই ঘটনা নিশ্চিত করে জানান, মাদ্রাসাঘাট এলাকায় একটি ঝামেলা চলছে এবং পুলিশের একটি টিম সেখানে গেছে। তবে, কাদের সাথে কাদের মধ্যে ওই ‘ঝামেলা’ হচ্ছে, সে বিষয়ে তিনি সুস্পষ্ট তথ্য দিতে পারেননি।

এদিকে, এলাকায় সংঘর্ষ দুপুর পর্যন্ত চলছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে গিয়েছে বলে নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

বিষয়:বৈষম্যবিরোধী মার্চ ফর ইউনিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…