আন্তর্জাতিক

গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা আহত ও মৃতদেহ উদ্ধার করছে, ধ্বংসের চিহ্ন স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আহত হয়েছেন ১২০ জন। এছাড়াও প্রতিবেশী দেশ লেবাননের রাজধানী বৈরুতেও অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাড়ছে হতাহতের সংখ্যা।

শনিবার (১৬ নভেম্বর) আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানায়।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘গত একদিনে হিজবুল্লাহর অন্তত ১২০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’ তবে ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

এছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন ১৪ হাজার ৪১৭ জন।

বিষয়:ইসরায়েলি হামলা গাজা যুদ্ধ ফিলিস্তিনি নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…