বাংলাদেশ

আরও ২৭ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য গবেষণা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য গবেষণা ও উন্নয়নের দৃশ্য, বিশ্বজুড়ে মহামারির প্রভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন করো আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৫ জন ঢাকা মহানগর, ১ জন ময়মনসিংহ এবং ১ জন শেরপুর জেলার বাসিন্দা।  এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ১৮৬ জন।  মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৬ জন।

সোমবার ২১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৪১৯ টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৫৩৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।

বিষয়:করোনা ভাইরাস স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…