দেশে ফিরেছেন সুদানে আটকে পরা আরও ২শ ৩৯ জন বাংলাদেশী। বিকেলে আরও ২৩ জনের ফিরে আসার কথা রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫শ ৫৬ জন সুদান থেকে দেশে ফিরলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা তাদের ফিরিয়ে আনে পররাষ্ট্র মন্ত্রনালয়। ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জীবিকার ব্যবস্থা করাসহ ঘুরে দাঁড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।






