চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান, এরপরেই রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৫০ জন। নতুন করে আক্রান্তের হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৭০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪২৫ জন এবং মারা গেছেন ৩৪৭ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ৬৯৯ জন।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৬০২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২ হাজার ৪৬৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ১ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৭৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। ব্রাজিল মারা গেছেন ৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৯৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ৩৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ৪৮ জন।

একইসময়ে তাইওয়ানে মারা গেছেন ৪২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮১২ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১২ জন এবং মারা গেছেন ৫২ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৬৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ২৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৮ জন এবং মারা গেছেন ২৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা রোগী শনাক্তমৃত্যুসংক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬

ইতিহাস গড়ে কুরাসাও গোলরক্ষক বললেন- ‘আমার ভাস্কর্য দরকার’

জুন ২১, ২০২৬

ইতালিতে প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে আনতে সহায়তার আহ্বান

জুন ২১, ২০২৬

হত্যা মামলায় ‘বডি সোহেল’ গ্রেপ্তার

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT