সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কার করে, সংসদে আইন পাসের মাধ্যমে কোটা পদ্ধতি বাতিলের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার ৭ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল সাড়ে ৩টা থেকে সারা বাংলাদেশে ‘বাংলা ব্লকেড’ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আশা করছি প্রধানমন্ত্রী কোটার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়টি বিবেচনা করবেন।
এর আগে, দুপুরে ঢাকায় শাহবাগ মোড়, সায়েন্সল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে।
গত ৫ জুন কোটার পরিপত্র বাতিলের রায়ের পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। এর মধ্যে ১ জুলাই থেকে টানা আন্দোলন চলছে।








