রাজনীতি

আওয়ামী লীগকে রুখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোস্টার, ছাত্ররা রাস্তায় প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য প্রস্তুত ছাত্ররা রাস্তায় প্রতিবাদে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগকে রুখে দিতে রাজধানীর গুলিস্তান জিরোপয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’র ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

একটি পোস্টার শেয়ার করে হাসনাত তার ফেসবুক পোস্টে লিখেছেন: পতিত স্বৈরাচার আওয়ামিলীগের বিচারের দাবীতে গণজমায়েত, ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ, সময় দুপুর ১২ টায়, স্থান: গুলিস্তান জিরোপয়েন্ট, আয়োজনে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ঢাকার পাশাপাশি সারাদেশে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে: সকল জেলা পর্যায়ে এই থিমে কর্মসূচি আহবানের নির্দেশনা জানানো যাচ্ছে।

দুটি বিষয় খেয়াল রাখবেন: ১। যাতে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনো প্রকার সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে। লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন।
২। গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জমায়েত অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে।

আগামীকাল রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি।

আজ শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে।

বিষয়:আওয়ামী লীগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ নূর হোসেন দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…