ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা

রোলড ডলার নোটের সাথে বাংলাদেশ ব্যাংকের লোগো, অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
এ ঘোষণার মধ্যে দিয়ে আগামী জুনে আইএমএফের ২ কিস্তি পাওয়া যাবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
একই সঙ্গে আইএমএফ থেকে নতুন করে ৩ বিলিয়ন ডলার নতুন ঋণ পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।
এসময় গভর্নর বলেন: রপ্তানি ও রেমিট্যান্সের উচ্চপ্রবাহের ফলে ডলারের দর বাড়বে না। ডলারের দাম বাজারভিত্তিক করার মানেই যেকোনো দরে কিনবে তেমন না। ডলার এখন যে দরে বেচাকেনা হচ্ছে, বাজারভিত্তিক হলেও দাম তার আশপাশেই থাকবে বলে আশা করেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






