চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেকেই হয়তো ছবিটি পছন্দ করবেন না’, মৃণাল সেনকে নিয়ে সিনেমা প্রসঙ্গে অঞ্জন দত্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১১, জুন ২০২৩
বিনোদন
A A

মৃণাল সেনকে নিয়ে সিনেমা তৈরি করছেন অঞ্জন দত্ত। ছবির নাম ‘চালচিত্র এখন’। অঞ্জন দত্ত জানালেন এই ছবির পোস্ট প্রোডাকশনের একদম শেষ পর্যায়ে আছেন তিনি। সামাজিক মাধ্যমে ‘চালচিত্র এখন’ প্রসঙ্গে একটি পোস্ট করেছেন অঞ্জন দত্ত। সাথে জুড়ে দিয়েছেন মৃণাল সেনের সঙ্গে তোলা একটি ছবি।

অঞ্জন দত্ত লিখেছেন, ”আমার ছবি ‘চালচিত্র এখন’-এর পোস্ট প্রোডাকশনের একদম শেষ পর্যায়ের কাজ চলছে। ছবিটির প্রযোজনা সম্পূর্ণ আমি এবং আমার ছেলে নীল দত্ত করেছি। আমার মনে হয় এখন পর্যন্ত যত সিনেমা করেছি তার মধ্যে এটি সবচেয়ে সৎ এবং স্বতঃস্ফূর্ত। এখানে কোনও কল্পকাহিনী বলিনি। শুধু এই মানুষটির সাথে এবং শহরের যেই স্মৃতি আছে, সেটাই তুলে ধরেছি, যতটুকু সম্ভব ততটুকু।

দর্শকদের অনেকেই হয়তো এই ছবিটি পছন্দ করবেন না। আমার অতীত সম্পর্কে তেমন কোনো ধারনা অনেকেরই নেই। তবুও আমি বিশ্বাস করি এখনও পৃথিবীতে এমন কিছু দর্শক আছেন যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন। সংখ্যাটা কম হলেও আমার জন্য অনেক বড়।’

আমি ‘বউ ব্যারাক’, ‘বং কানেকশন’, ‘ম্যাডলি বাঙ্গালি’, ‘চলো লেটস গো’, ‘দত্ত ভার্সেস দত্ত’… ‘মার্ডার মিস্ট্রি’ সিরিজে অনেক গল্প বলেছি। তবে সেগুলো অন্য বেশিরভাগ সিনেমার মতোই অনেক ভেবে নির্মাণ করা এবং ছবির শুরু, মধ্যভাগ ও শেষটা গোছানো। ‘আমি আসবো ফিরে’ অথবা ‘ফাইনালি ভালোবাসা’ নিয়মের বাইরে গিয়ে বানাও ছবি যেগুলো খুব বেশি ভালো করেনি। সিনেমা কিংবা সিরিজ গল্প বলার জায়গা, গল্প বানানোর জায়গা, সেখানে আমি আবারও ফিরবো। তবে স্বতঃস্ফূর্ত ভাবে কিছু করার আনন্দ বিরল। এটা করা সম্ভব হয়েছে আমরাই অর্থায়ন করাতে। আমরা যা করেছি সেটা কোনো প্রযোজক অনুমতি দিতেন না। তাদের কেউ মৃণাল সেনের ‘চলচ্চিত্র’ সিনেমাটিও দেখেননি। তারা আরও নাটকীয় কিছু নির্মাণ করার জন্য চাপ দিতেন। কিন্তু গুরু মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত এই ছবিতে আমি খুব বেশি নাটকীয়তা দেখাতে চাইনি। যতটা বাস্তবধর্মী এবং সৎ হওয়া সম্ভব, ততটা হয়েছি।”

অঞ্জন দত্ত তার সিনেমাগুলোতে সবসময় বিভিন্ন ধারার গল্প উপহার দিয়েছেন। সেই সব চেনা ছকের বাইরের গল্প হতে চলেছে ‘চালচিত্র এখন’, এমনটাই জানালেন নির্মাতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন দত্তমৃণাল সেনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT