চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইমিংপুলে জ্ঞান হারালেন সাঁতারু, অতঃপর…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
সুইমিংপুলে জ্ঞান হারানো সাঁতারুর চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকান আর্টিস্টিক সাঁতারু আনিতা আলভারেজ বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা চলাকালীন অজ্ঞান হয়ে পুলে ডুবে প্রাণ হারাতে বসেছিলেন। লাইফগার্ডরা পুলের পাশে দাঁড়িয়ে থাকলেও বিস্ময়করভাবে তারা শুরুতে ঘটনা বুঝতে না পেরে দাঁড়িয়ে ছিলেন। তাতেই ঘটতে বসেছিল বড় ট্র্যাজেডি।

২৫ বর্ষী আনিতা বুদাপেস্টে চলতি অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে একক ফ্রি ফাইনালে পারফর্ম শেষে জ্ঞান হারান। তখন তার ডুবে যাওয়ার পরিস্থিতি বুঝতে পেয়ে কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস পুলে নেমে পড়েন। শিষ্যকে উদ্ধার করেন। পরে আনিতাকে স্ট্রেচারে করে সরিয়ে নেয়া হয়।

চারবারের অলিম্পিক পদক বিজয়ী ফুয়েন্তেস পরে বলেছেন, ‘পুরো ঘটনাটি এক ঘণ্টার সমান লম্বা মনে হয়েছিল। পানিতে নামার জন্য লাইফগার্ডদের উদ্দেশ্যে চিৎকার করছিলাম। যা বলতে চাইছিলাম, তারা সেটা বুঝতেই পারেনি। সে শ্বাস নিচ্ছিল না। তখন তাড়াহুড়া করছিলাম, যেন এটা ছিল অলিম্পিক ফাইনাল।’

আনিতার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ফুয়েন্তেস দিয়েছেন স্বস্তির খবর, ‘আনিতা ঠিক আছে। ডাক্তাররা সকল গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন। তার হৃদস্পন্দন, অক্সিজেন, সুগার মাত্রা, রক্তচাপ, সবকিছু স্বাভাবিক রয়েছে।’

‘আনিতা ভালো বোধ করছে এবং ডাক্তাররাও বলেছে সে ঠিক আছে। সে সারাদিন বিশ্রাম নেবে। ডাক্তারের সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত নেবে ফ্রি টিমের সঙ্গে ফাইনালে সাঁতার কাটতে পারবে কিনা।’

গতবছর বার্সেলোনায় অলিম্পিক কোয়ালিফায়ারে আর্টিস্টিক সুইমিং করার সময়ও পুলে জ্ঞান হারিয়েছিলেন আনিতা। সেবারও তাকে উদ্ধার করেছিলেন ফুয়েন্তেসই।

ট্যাগ: আনিতাবুদাপেস্টলিড স্পোর্টসসাঁতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমৃদ্ধ আগামীর নব প্রত্যয়

পরবর্তী

শেষ হলো ৩ দিনব্যাপী ফিনিক্স ফটোগ্রাফি প্রদর্শনী

পরবর্তী
প্রদর্শনীতে দর্শক ও অতিথিরা ছবি দেখছেন ও আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো ৩ দিনব্যাপী ফিনিক্স ফটোগ্রাফি প্রদর্শনী

বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে আনন্দিত ও উল্লসিত, খেলার মুহূর্তের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্রি হিট’ নির্ধারণ করবে দর্শক, ৬ উইকেট হারালেই অলআউট

সর্বশেষ

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT