চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসাথে চার বিশ্বজয়ীর অবসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একসাথে চারজন বিশ্বজয়ী অবসর নিয়েছেন। ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ক্রিকেটে। তারা ২০১৬ সালে ভারতে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। অবসর নেয়া চারজন- আনিসা মোহাম্মদ, শাকেরা সেলমান, কিসিয়া নাইট এবং কিশোনা নাইট।

অফস্পিনার আনিসার ২০০৩ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে অবসর নিলেন। ১৪১ ওয়ানডে খেলে ১৮০ উইকেট এবং ১১৭ টি-টুয়েন্টি খেলে ১২৫ উইকেট নিয়েছেন।

ছেলে এবং মেয়েদের মধ্যে তিনিই প্রথম বোলার টি-টুয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের মধ্যে প্রথম টি-টুয়েন্টি হ্যাটট্রিক করা বোলারও তিনি। আনিসা পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ এবং সাতটি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন।

Banglabid

মিডিয়াম পেসার শাকেরা সেলমানের ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে আন্তর্জাতিক অভিষেক হয়। ডানহাতি পেসার ওয়ানডেতে ১০০ ম্যাচে ৮২ উইকেট এবং টি-টুয়েন্টিতে ৯৬ ম্যাচে ৫১ উইকেট নিয়েছেন।

যমজ বোন কিসিয়া এবং কিশোনা নাইটের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১১ এবং ২০১৩ সালে। উইকেটকিপার-ব্যাটার কিসিয়া ৮৭ ওয়ানডে খেলে ১,৩২৭ রান এবং ৭০ টি-টুয়েন্টি খেলে ৮০১ রান করেছেন।

মিডলঅর্ডার ব্যাটার কিশোনা ৫১ ওয়ানডে খেলে ৮৫১ রান এবং ৫৫ টি-টুয়েন্টিতে ৫৪৬ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে উভয়ই ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসাইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজকিশোনাকিসিয়াভারতলিড স্পোর্টসশাকেরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পুষ্পা টু’তে সামান্থার জায়গা নিচ্ছেন শ্রীলীলা?

পরবর্তী

বিপিএলে হ্যাটট্রিক করা ৭ জনের একজন এখন শরীফুল

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার শরীফুলের হ্যাটট্রিক উদযাপন, বিপিএল ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে হ্যাটট্রিক করা ৭ জনের একজন এখন শরীফুল

তিন তারকা অভিনেতাদের ফ্ল্যাশব্যাকের ফার্স্টলুকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্ল্যাশব্যাক’র ফার্স্টলুকে তিন তারকা

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT