বিনোদন

জোলির জন্য পাত্র খুঁজছেন সালমা হায়েক!

সালমা হায়েক ও জোলির ছবি, দুই তারকার স্টাইল ও চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমা হায়েক ও জোলি একসঙ্গে ছবি, দুই তারকার ব্যক্তিত্ব ও স্টাইলের প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই আছেন জোলি। শোনা যাচ্ছে, তার একাকীত্ব ঘোচানোর জন্য সঙ্গী খোঁজার দায়িত্ব নিয়েছেন সালমা হায়েক।

ওকে ম্যাগাজিনের সূত্রে জানা গেছে মার্ভেলের ‘ইটার্নালস’ ছবির শুটিং এর সময় সালমা হায়েকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে জোলির। বর্তমানে তারা একসঙ্গে কাজ করছেন ‘উইদাউট ব্লাড’ ছবিতে। ছবিটি প্রযোজনা করছেন অ্যাঞ্জেলিনা জোলি নিজেই।

ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জোলির জন্য উপযুক্তি পাত্র খুঁজছেন সালমা হায়েক। জোলির জন্য কয়েকটি ডেট-এর ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। তাদের মাঝে থেকে জোলি কাউকে বেঁছে নেন কিনা সঙ্গী হিসেবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

২০০৫ সালের ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে প্রেম করতে দেখা যায় এই দুই হলিউড তারকাকে। সেই সেটেই সত্যি সত্যি প্রেমে পড়েন তারা। এরপর একসঙ্গে থাকা শুরু করেন। সন্তানদের অনুরোধে ২০১৪ সালের আগস্টে রাজকীয়ভাবে বিয়েটাও সেরে ফেলেন। এরপর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি।

সূত্র: কইমই

বিষয়:অ্যাঞ্জেলিনা জোলি সালমা হায়েক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…