বিনোদন

ব্র্যাড পিটের মামলা ‘মূর্খতাপূর্ণ’, বললেন জোলি

Brad Pitt and Angelina Jolie at a scenic outdoor location in a formal outfit. Channel i News - চ্যানেল আই নিউজ

Brad Pitt and Angelina Jolie in formal attire at a picturesque outdoor setting with greenery and buildings in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্সের আঙুরের বাগান নিয়ে আইনি লড়াই চলছে ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে। যতই দিন গড়াচ্ছে, ততই তিতে হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের এই আইনি জটিলতা।

জোলি সম্প্রতি কিছু নথি জমা দিয়েছেন আদালতে। সেখানে ব্র্যাড পিটের মামলাকে অভিনেত্রী ‘উদ্দেশ্যপ্রণোদিত, মূর্খতাপূর্ণ, বিদ্বেষপূর্ণ, সমস্যাযুক্ত’ বলেছেন।

জোলির জমা দেয়া নথিতে আরও বলা হয়েছে, পিটের অভিযোগ অনুযায়ী সম্পত্তি বিক্রির বিষয়ে সম্মতির অধিকারের জন্য একটি গোপন, অলিখিত, অব্যক্ত চুক্তি ছিল যা তাদের মাঝে। এটি সরাসরি আইনের লঙ্ঘন এবং জালিয়াতি।

২০০৮ সালে আঙ্গুরের বাগানটি কিনেন জোলি ও পিট। বাগানটিতে তাদের যৌথ মালিকানা ছিল। ২০১৪ সালে ওই বাগানেই বিয়ে করেছিলেন পিট ও জোলি।

বিচ্ছেদের পর জোলি বাগানের নিজের অংশটুকু তৃতীয় পক্ষকে বিক্রি করে দেন। এরই জের ধরে আইনি লড়াইয়ে নামেন পিট। তার দাবি, তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার আগে অংশীদারকে জানানোর কথা থাকলেও জোলি তা করেননি।

বিষয়:অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…