চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুডিগারকে গোল উৎসর্গ করলেন এন্ড্রিক

কোপা ডেল রে সেমিফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর আরেকটি বিপদ থেকে কেটে গেছে রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এগিয়ে থেকেও শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল কার্লো আনচেলত্তির দল। অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিকের গোলে শেষ আটের লড়াইয়ে টিকে গেছে লস ব্লাঙ্কোসরা।

দুই গোলে এগিয়ে থাকা রিয়ালের জালে নির্ধারিত সময় শেষ হওয়ার আট মিনিট আগে দুই গোল করে বসে সেল্টা ভিগো। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে দুই গোল করেন এন্ড্রিক ও একটি গোল করেন ফেদেরিকো ভালভার্দে। ম্যাচের প্রথম দুগোল আসে কাইলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়রের থেকে।

সেপ্টেম্বরের পর গোল না পাওয়া এন্ডিক পরে বলেছেন, ‘প্রতিদিন নিজের পরিশ্রমটা করি। আমার দুই গোল রুডিগারকে উৎসর্গ করলাম। সে জানে প্রতিদিন আমার জন্য কী কী করেছে। সে আমার কখনও প্রশংসা করেনি যা খুব ভালো। আমার কী করতে হবে, কীভাবে গোল করতে হবে, আমাকে বলে দিতো। গতকাল অনুশীলন ম্যাচে সে কঠিন খেলেছে। আমি সে বিষয়েই চিন্তা করেছিলাম। এ গোল তার জন্য।’

‘প্রথম গোলটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাই আমার কাজ এবং ক্লাবের জন্য আমাকে ভালো করতে হবে। মাদ্রিদ, এই সমর্থক, সতীর্থ এবং স্টাফদের জন্য গোল করতে ভালো লাগে। কোপার গত ম্যাচে সুযোগ হাতছাড়া করেছিলাম। তবে এবার সুযোগ পেয়েই গোল করেছি।’

রাতের অপর ম্যাচে ওসাসুনা ৩-২ গোলে হারিয়েছে অ্যাথলেটিক ক্লাবকে। ওসাসুনার হয়ে প্রথম গোলটি আসে আইমার ওরাজ থেকে। এরপর এ্যান্টি বুদিমির ৪৪ ও ৭০ মিনিটে বাকি দুই গোল করেন। অ্যাথলেটিকের প্রথম গোলটি আসে নিকো উইলিয়াম থেকে, পরেরটি ওস্কার ডি মার্কোসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিকএন্ড্রিকওসাসুনাকোপা ডেল রেরিয়ালরুদিগারলিড স্পোর্টসসেল্টা ভিগো
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ মানেই যুদ্ধবিরতি লঙ্ঘন: আইআরজিসি

এপ্রিল ১৩, ২০২৬

ধেয়ে আসছ তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টি বলয় ‘ঝংকার’

এপ্রিল ১৩, ২০২৬

ইরান ইস্যুতে উত্তেজনা: তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

এপ্রিল ১৩, ২০২৬

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT