ক্রিকেট

নিজ দেশের বোলিং ইউনিটের মেন্টর হলেন অ্যান্ডারসন

অ্যান্ডারসন নিজ দেশের বোলিং ইউনিটের মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসন নিজ দেশের বোলিং ইউনিটের মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইংল্যান্ডের ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসন। তবে এখনই তার দায়িত্ব শেষ হয়ে যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের পরবর্তী দুই ম্যাচের জন্য দলটির বোলিং মেন্টরের দায়িত্ব পালন করবেন ৪১ বর্ষী এ তারকা।

পরবর্তী দুই টেস্টের জন্য দলে ডাক পড়েছে ডানহাতি পেসার মার্ক উডের। ৩৪ বর্ষী তারকা অ্যান্ডারসনের জায়গায় খেলবেন। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার।

টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ ও প্রথম পেসার হিসেবে সর্বোচ্চ ৭০৪ উইকেট নেয়া অ্যান্ডাসন গত শুক্রবার টেস্টকে বিদায় জানিয়েছেন। প্রায় ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮৮ টেস্ট খেলেছেন। তার আগে রয়েছেন শুধু শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন এবং প্রয়াত শেন ওয়ার্ন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসের টেস্ট খেলে অবসর গ্রহণ করেন। ওই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানে জয় পায়।

বিষয়:অ্যান্ডারসন ইংল্যান্ড উড ওয়েস্ট ইন্ডিজ লর্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…