চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭০০ উইকেটের এলিটে পেসারদের প্রথম অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা শ্রীলঙ্কার পাহাড়ের পটভূমিতে মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে ধর্মশালায় পঞ্চম ও শেষ টেস্টে বোলিংয়ে ধুঁকেছে সফরকারী ইংল্যান্ড। দল ধুঁকলেও নতুন একটি মাইলফলকে পৌঁছেছেন ৪১ বর্ষী পেসার জেমস অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ডানহাতি তারকা।

টেল এন্ডারে জাসপ্রিত বুমরাহর সাথে দারুণ একটি জুটি গড়েন কুলদীপ যাদব। বাঁহাতি এ স্পিনারকে আউট করে ক্যারিয়ারে ৭০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেন ১৮৭ টেস্ট খেলা অ্যান্ডারসন।

টেস্ট ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন জিমি। তার আগে আছেন অফ ও লেগ স্পিনের দুই কিংবদন্তি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার প্রয়াত শেন ওয়ার্ন। ৮০০ উইকেট নিয়ে শীর্ষে মুরালি এবং ওয়ার্নের সংখ্যা ৭০৮টি।

Banglabid

বিশেষজ্ঞ বোলার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। ধর্মশালায় ক্যারিয়ারের ১৮৭তম ম্যাচ খেলছেন এ পেসার। ২০০৩ সালে তার অভিষেক জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডসে। এরপর টানা ২১ বছর ধরে খেলে চলেছেন।

অ্যান্ডারসনের কীর্তি নিয়ে সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছেন, ‘এটি অসাধারণ একটি কীর্তি। ইংল্যান্ডের হয়ে ক্রিকেটে ভালো করার এবং জেতার ক্ষুধা অবিশ্বাস্য। প্রায় ১৯০ টেস্ট ম্যাচ খেলতে পেরে যে শারীরিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠেছেন তা যেন মধুর এক রসিকতা এবং তার দক্ষতাও একটি রসিকতা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ডওয়ার্নজিম্বাবুয়েধর্মশালাভারতমুরালিযাদবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারি কর্মকর্তাকে গুলি করে ইউটিউবে সাবেক এমপির স্বীকার!

আগস্ট ১০, ২০২৬

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT