চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুষ্ঠানিকভাবে আনচেলত্তির বিদায়ের কথা জানাল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৩, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ছাড়ার কথাটা আগেই জানিয়েছেন কার্লো আনচেলত্তি। ইতিলিয়ান কোচের পরবর্তী গন্তব্য হতে চলেছে ব্রাজিল, সেটাও নিশ্চিত। এবার আনুষ্ঠানিকভাবে আনচেলত্তির বিদায়ের কথা জানাল রিয়ালও।

শুক্রবার বিবৃতিতে আনচেলত্তির ক্লাব ছাড়ার কথা জানিয়েছে রিয়াল। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে শেষবার দেখা যাবে আনচেলত্তিকে।

বিবৃতিতে রিয়াল বলেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি চুক্তির সমাপ্তি টানার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানাই। আনচেলত্তি আমাদের ক্লাবের ১২৩ বছরের গৌরবময় ইতিহাসের অন্যতম সফল সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচ হিসেবে নাম অমর করে রেখেছেন।’

রিয়ালে দুই মেয়াদে কোচের দায়িত্ব পালন করেন কার্লো। প্রথম মেয়াদে ছিলেন ২০১৩-২০১৫ সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন ২০২১ সালে। দুই মেয়াদে রিয়ালের হয়ে রেকর্ড ১৫টি ট্রফি জিতেছেন, যার মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা ডেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

জুন ৫, ২০২৬

বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত: ভারত অধিনায়ক

জুন ৫, ২০২৬

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় ১০ জন

জুন ৫, ২০২৬

রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি দেখতে কক্সবাজারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

জুন ৫, ২০২৬

ফাইনালে ‘আক্রমণাত্মক’ মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT