চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমা নিয়ে কেউ নেগেটিভ কিছু প্রচার করবেন না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পেয়েছে জনপ্রিয় নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। ছবিটি প্রমোশনের জন্য হলে হলে ঘুরছেন সিনেমার কলাকুশলীরা। গতকাল নিজের অভিনীত ‘কিল হিম’ দেখতে স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন অনন্ত। দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে আবেগে আপ্লুত অনন্ত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এ নায়ক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত জলিল তাকে নিয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছেন। সমালোচকদের উদ্দেশে অভিনেতা বলেন, ‘ইউটিউবারদের কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের ছবির নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে। দর্শক আমাদের কাছে বড়। যারা আমাদের নেগেটিভ প্রচার করছেন, তারা অনেক ভালো মানুষ। তাদের প্রতি দোয়া রইলো, ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো। তারা আরও বেশি বেশি নেগেটিভ প্রচার করুক।’

নিজের ভক্তদের উদ্দেশে অনন্ত জলিল বলেন, ‘আমার ভক্তদের বলছি, সিনেমা নিয়ে কেউ নেগেটিভ কিছু প্রচার করবেন না। কারণ এতে ইন্ডাস্ট্রির ক্ষতি। সবার ছবি ভালো চললে ইন্ডাস্ট্রি ভালো থাকবে।’

প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরের সিনেমা করেছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সুনান মুভিজ’র ব্যানারে ‘কিল হিম’ নামের অ্যাকশনধর্মী সিনেমাটি নির্মাণ করেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল। অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলকিল হিমবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT