কানাডার টরন্টোর বি ডি ফিউশন রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়েছে শিরোনামহীন সন্ধ্যা নামে সুর ও কবিতার এক নান্দনিক আয়োজন।
আয়োজনে অংশ নেন শিল্পী শিখা আখতারি আহমাদ, আরিয়ান হক ও হিমাদ্রী রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নৃত্য গুরু শিপ্রা চৌধুরী। সংগীত পরিবেশন করেছেন রুপতনু শর্মা ও চিন্ময় কর।
কানাডায় বছর শেষের ছুটি উদযাপনে কানাডিয়ানদের পাশাপাশি মেতেছে বাঙালিরাও। শহর জুড়ে সাদা চাদর গায়ে নেমেছে শীত। তাকে উষ্ণতা দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।








