সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরাপূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে, আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পৃক্ত ছিলেন না উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন শমী কায়সার।







