চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের আগেই ঢাকায় ‘জনি ইংলিশ’-এর নতুন ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

দম ফাটানো হাসির ছবি নিয়ে ২০০৩ সালে সাড়া ফেলে দিয়েছিলেন মিস্টার বিন খ্যাত তারকা অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। সেই ছবির নাম ছিলো ‘জনি ইংলিশ’। বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলো ছবিটি।

এরপর ২০১১ সালে ‘জনি ইংলিশ’-এর সিক্যুয়াল ‘জনি ইংলিশ রিবর্ন’ নিয়ে আসেন এই অভিনেতা। এর প্রায় সাত বছর পর এবার আসছে ‘জনি ইংলিশ’-এর তৃতীয় সিক্যুয়াল!

নতুন ছবির নাম ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’। ছবিটির জন্য মুখিয়ে আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শক। অথচ এই দুই দেশে মুক্তির আগে নাকি ছবিটি দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন ঢাকার দর্শকরা!

হ্যাঁ, বাংলাদেশের দর্শকদের জন্য ফের চমকপ্রদ খবর! যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে মি. বিন-খ্যাত অভিনেতা রোয়ানের নতুন ছবি ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’! দেশের দর্শকদের এই চমকটি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

যুক্তরাজ্যে ৫ অক্টোবর এবং যুক্তরাষ্ট্রে ২৬ অক্টোবর মুক্তি পাবে ‘জনি ইংলিশ’-এর নতুন ছবিটি। আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর! এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন স্টার সিনেপ্লেক্সের বিপনন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

ডেভিড কের পরিচালিত গোয়েন্দা কমেডিনির্ভর এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোয়ান অ্যাটকিনসন। এ ছাড়া বেন মিলার, এমা থম্পসনসহ আরো অনেকে রয়েছেন।

Reneta

ছবিতে রোয়ান অ্যাটকিনসনকে দুধর্ষ অথচ মজার গোয়েন্দা হিসেবে দেখা যাবে। কঠিন কঠিন সব রহস্যের অভিযান শক্তহাতে কমেডির সাথে জয় করবেন তিনি।

জনি ইংলিশ এবং অ্যাটকিনসনের আরেক চরিত্র কিংবদন্তি মি. বিনের অ্যানিমেশন সিরিজ ১৯৫টি দেশে প্রচার হয়। তবে ৬৩ বছর বয়সী রোয়ান অ্যাটকিনসন আনুষ্ঠানিকভাবে ‘মি. বিন’ থেকে অবসর নিয়েছেন। আর ‘স্ট্রাইকস এগেইন’ও হয়তো জনি ইংলিশ হিসেবে এ অভিনেতার শেষ ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিস্টার বিনরোয়ান অ্যাটকিনসন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT