চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় আরও হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটিতে আরও সামরিক অভিযান চালানো হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা সিরিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে জাতিসংঘেও তুমুল বিতর্ক হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, তার দেশ কখনোই রাসায়নিক অস্ত্রের ব্যবহার মেনে নেবে না। কেননা রাসায়নিক অস্ত্রের বিস্তৃতি থামানো যুক্তরাষ্ট্রের একটি ‘অপরিহার্য স্বার্থ’।

সিরীয় সরকারের মিত্রদেশ রাশিয়া অবশ্য যুক্তরাষ্ট্র তার একপক্ষীয় সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসীদের উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ জানায় ওই বৈঠকে। সিরিয়ার অ্যান্টি-এয়ারক্রাফট ডিফেন্স বা বিমান হামলা প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে তোলার অঙ্গীকারও করে রাশিয়া।

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত সিরীয় বিমান ঘাঁটি

অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মানোশিন বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে আরও কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তিনি প্রস্তুতি নিচ্ছেন।

সিরিয়ার স্থানীয় সময় শুক্রবার ভোরে বিমান ঘাঁটিতে চালানো ওই মিসাইল হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে বলে জানায় বিবিসি। মঙ্গলবারের রাসায়নিক হামলাটি ওই বিমান ঘাঁটি থেকেই চালানো হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের দাবি।

খান শাইখুন শহরের অধিবাসীরা বুধবার রাসায়নিক হামলায় নিহত স্বজনদের দাফনকাজ শুরু করে

ইদলিব প্রদেশের বিরোধী দল পরিচালিত স্বাস্থ্য বিভাগের দেয়া সর্বশেষ তথ্য অনুসারে, খান শাইখুন শহরে রাসায়নিক হামলায় ৮৯ জন বেসামরিক মানুষ মারা গেছে। তাদের মধ্যে ৩৩ জন শিশু ও ১৮ জন নারী। যুক্তরাষ্ট্র হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে দায়ী করলেও সরকার বিষাক্ত গ্যাস ব্যবহারের দাবি অস্বীকার করেছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT