চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২০ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

মাদক পাচার ও অপহরণ দমনে কক্সবাজারে একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে এবং উখিয়া-টেকনাফে অপহরণ প্রতিরোধে সেনাবাহিনীর দুটি নতুন ক্যাম্প স্থাপন করা হবে।

বৃহস্পতিবার ৬ আগস্ট রাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘কক্সবাজার জেলায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের পর এটি দেশের প্রথম আনুষ্ঠানিক সভা। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম হলো মাদক নির্মূল ও পাচার নিয়ন্ত্রণ।

তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে মাদক পাচারের রুটগুলোতে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে। সমুদ্রপথে মাদক পাচার ঠেকাতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল আরও জোরদার করা হবে। কক্সবাজার দীর্ঘদিন ধরে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ইয়াবা এই পথ দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাই মাদক সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Banglabid

সালাহ উদ্দিন আহমদ আরও জানান, উখিয়া ও টেকনাফ এলাকায় অপহরণের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এধরনের অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দুটি নতুন ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি ওই এলাকার জেলে ও নৌযানের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে এবং সমুদ্রপথে চলাচলকারী নৌযান ১১টি পর্যবেক্ষণ টাওয়ারের আওতায় আনা হবে। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। একই সঙ্গে ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

সভায় কক্সবাজারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য আলহাজ আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক কারবারিস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT