চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি চর্চাকেন্দ্র ‘পাললিক পাঠশালা’য় ভর্তি চলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

রাজধানীর খিলগাঁও তালতলায় অবস্থিত পাললিক পাঠশালা- সংস্কৃতি চর্চা কেন্দ্রে ৩-১২ বছর বয়সী শিশুদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতি শ্রেণিতে আসন সংখ্যা ২০টি মাত্র।

শিশুদের নিয়ে সাংস্কৃতিক বিদ্যালয় কার্যক্রমে বয়স অনুযায়ী ৩টি শাখায় ভাগ করে শ্রেণি করা হয়েছে পাললিক পাঠশালায়।৩-৫ বছর বয়সীদের জন্য হাসিখুশি শ্রেণি। হাসিখুশি শ্রেণিতে গান, নাচ, আঁকা-গড়া (ছবি আঁকা, মৃৎশিল্প, অরিগ্যামি), বাচিক শিল্প (উচ্চারণ, আবৃত্তি) চর্চা করানো হবে।

৬-৮ বছর বয়সীদের জন্য উচ্ছল শ্রেণি। উচ্ছল শ্রেণিতে চর্চা করানো হবে নাচ, আঁকা-গড়া (ছবি আঁকা, মৃৎশিল্প, অরিগ্যামি, ক্রাফটিং), বাচিক শিল্প (উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি, বক্তৃতা), অভিনয়, জানাশোনা-পড়ালেখা (বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মনিষীজীবন, কীর্তি পরিচয়, মানবাধিকার, বিভিন্ন বিষয়ে সচেতনতা, লেখালেখি, বইপড়া ইত্যাদি)।

৯-১২ বছর বয়সীদের জন্য দুরন্ত শ্রেণি। এই শ্রেণিতে চর্চার বিষয় হলো গান, নাচ, আঁকা-গড়া (ছবি আঁকা, মৃৎশিল্প, অরিগ্যামি, ক্রাফটিং), বাচিক শিল্প (উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক), অভিনয়, জানাশোনা-পড়ালেখা (বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মনিষীজীবন, কীর্তি পরিচয়, মানবাধিকার, বিভিন্ন বিষয়ে সচেতনতা, লেখালেখি, বইপড়া ইত্যাদি)

প্রতিমাসে একদিন শ্রেণিকক্ষের বাইরে গিয়ে হবে প্রকৃতি আর ইতিহাস ঐতিহ্য পাঠ। কখনো গাছ-ফুল-পাখির সাথে মিতালী করতে যাবে, কখনো ইতিহাস-ঐতিহ্যর সন্ধানে জাদুঘর বা ঐতিহাসিক জায়গায়। কখনো বা প্রতিদিনের চেনা জায়গাগুলোর সাথেই পরিচিত হবে শিশুরা নতুন করে নতুন ভাবে।

ক্লাসের ফাঁকে সকলে মিলে জলখাবারে খাবে নানারকম দেশি খাবার। কখনো কোনো পিঠেপুলি, কখনো মুড়ি-মুড়কি, দই চিড়া, দেশি মৌসুমি ফল, কিংবা হয়তো ভাত আলুভর্তা ডাল শাকসবজি ইত্যাদি। একসাথে মিলেমিশে ভাগাভাগি করে খাওয়ার ভেতর দিয়েও একরকম বন্ধন তৈরি হয় পারস্পরিক, সেই চর্চাই করা হবে এর মধ্য দিয়ে।

Reneta

সপ্তাহে দুদিন– শুক্র-শনিবার, বিকেলে চলবে এই কার্যক্রম। পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে সাংস্কৃতিক শিক্ষা এবং জলখাবার-এর ব্যবস্থা থাকছে এখানে।

শিশুদের সাংস্কৃতিক বিদ্যালয়ের পাশাপাশি এখানে থাকছে আরও অনেক আয়োজন। বুক ক্যাফে খোলা থাকবে সপ্তাহে ৬ দিন। বইয়ের বিপণনকেন্দ্র হলেও এখানে বসে চা-নাস্তা খেতে খেতে বইয়ের পৃষ্ঠায় ডুব দিতে পারবেন যে কেউ।

এছাড়াও, অভিভাবকদের জন্য যোগ ব্যায়াম, শিশুর মানসিক বিকাশে করণীয়, বয়ঃসন্ধিকালীন শিশুর অভিভাবকত্ব এবং ঐ সময়ে শিশুর মানসিক প্রস্তুতি-সহ নানা বিষয়ে কর্মশালা পরিচালনা করা হবে। থাকবে শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন কর্মসূচি। উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি কর্মশালা, বিতর্ক প্রশিক্ষণ, ক্যারিয়ার বিষয়ক কর্মশালা থাকবে নিয়মিত।

ভর্তি তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা: পাললিক পাঠশালা, ৪৩৮/বি, তালতলা, খিলগাঁও, ঢাকা। ফোন নম্বর: ০১৮৭০২৫৮২৩৪।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাললিক পাঠশালালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT