চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংখ্যায় ব্রিটিশ নির্বাচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ব্রিটিশ নির্বাচন

ব্রিটেনে নির্বাচন

বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মে এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস নিয়েই বৃহস্পতিবার চলছে ব্রিটেনে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টায় (ব্রিটিশ সময় সকাল ৭টা) মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত। নির্বাচনের ফলাফল জানা যাবে বাংলাদেশ সময় ভোর ৪ টার দিকে।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে খবর প্রকাশে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সংখ্যার হিসেবে দেখে নেওয়া যাক এবারের ব্রিটিশ নিবার্চন:

৪৬.৯ মিলিয়ন: ৪ কোটি ৬৯ লাখ নিবন্ধিত ভোটারের অংশ নেয়ার কথা রয়েছে।
১১ লাখ: ২০১৬ সাল থেকে নির্বাচনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেন।
৩ হাজার ৩০৪: সকল দল থেকে নির্বাচনী প্রতিদন্দ্বিতা করা মোট প্রার্থী সংখ্যা।
৯৭৪: সাধারণ নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থী।
৩২৬: সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা।
১৭: ২০১৫-১৭ জাতীয় সংসদের মেয়াদ শেষে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা।
৯৭: সংখ্যাগরিষ্ঠতা অর্জনে লেবার পার্টির প্রয়োজনীয় আসন।
৬৫০: যুক্তরাজ্যজুড়ে মোট আসন সংখ্যা।
১৪: বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৮ জন লেবার পার্টির পক্ষে, ১ জন লিবারেল ডেমোক্রেটস, একজন ফ্রেন্ডস পার্টি এবং চারজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন।

যুক্তরাজ্যের সর্বশেষ নির্বাচনটি হয় ২০১৫ সালের ৭ মে। সেই নির্বাচনে সংসদের সাড়ে ৬শ’ আসনের মধ্যে ৩৩১টিতে জয় পেয়ে ক্ষমতাসীন হয় কনজারভেটিভ পার্টি।

Reneta

আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে এলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার (ব্রেক্সিট) প্রস্তুতিতে বিরোধী দলগুলো ঝামেলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন টেরেসা, তাই আগাম নির্বাচনের এ ঘোষণা বলে তিনি জানান।

এবারের নির্বাচনে জঙ্গি হামলা একটি বড় ইস্যু। তিন মাসেরও কম সময়ে যুক্তরাজ্যে তিনটি সন্ত্রাসী হামলা হয়েছে। যার সর্বশেষটিতে লন্ডন ব্রিজে হামলায় নিহত হয় ৭ জন এবং আহত হয় ৪৮ জন।

এর আগে ২২ মে ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় ২২ জন মারা যায়। মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় ৫ জন নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটিশ নির্বাচনব্রিটেনে নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT