চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুনানির মাঝেই সাক্ষীকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক টুইট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিষয়ক তদন্তে দ্বিতীয় দিনের প্রকাশ্য শুনানি চলা অবস্থায়ই সাক্ষ্য দিতে থাকা ইউক্রেনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইয়াভানোভিচকে নিয়ে আক্রমণাত্মক টুইট পোস্ট করেছেন ট্রাম্প।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার দ্বিতীয় দফার এই শুনানিতে ইয়াভানোভিচকে জেরা করা হয়। জেরার এক পর্যায়ে ট্রাম্প সাবেক রাষ্ট্রদূতের সমালোচনা করে টুইটবার্তায় বলেন, অতীতে যেসব দেশেই ম্যারি ইয়াভানোভিচকে পাঠানো হয়েছে সেসব দেশেই সমস্যা দেখা দিয়েছে।

‘তিনি শুরু করেছিলেন সোমালিয়া দিয়ে, কী হয়েছিল ওখানে?’ প্রশ্ন রাখেন ট্রাম্প।

সাবেক রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘ভয় দেখানোর চেষ্টা’ বলে অভিযোগ করেন।

পরে আবার ট্রাম্প দাবি করেন, তার টুইটগুলো মোটেও ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ছিল না। সাংবাদিকদের তিনি বলেন, তিনি অভিসংশন শুনানির কিছু অংশ দেখেছেন এবং তার কাছে এটিকে ‘অপমানজনক’ মনে হয়েছে।

ইউক্রেনে অবস্থানরত ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের কথিত দুর্নীতি তদন্তে কিয়েভের প্রসিকিউটর জেনারেলকে অনুরোধ না করায় মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে গত মে মাসে তাকে অপসারণ করেছিল ট্রাম্প প্রশাসন।

Reneta

দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে অবৈধ প্রস্তাবে সাড়া দেননি বলে জানিয়েছেন ইয়াভানোভিচ। এজন্য তাকে হুমকির মুখোমুখি হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিসংশনডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্পের অভিসংশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT