চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

রোনালদোহীন ‘এল ক্ল্যাসিকো’র দিনক্ষণ ঠিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হবে আগামী ১৮ আগস্ট। আর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্ল্যাসিকো হবে অক্টোবর ও আগামী বছরের মার্চে। নয় বছর পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বীতা ছাড়া হবে এল ক্ল্যাসিকো।

মেসি বার্সেলোনায় থাকলেও মৌসুম শুরুর আগে রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে চলে গেছেন রোনালদো।

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো হবে ২৮ অক্টোবর। ক্যাম্প ন্যুতে সেদিন রিয়ালকে আমন্ত্রণ জানাবে বার্সা। বার্নাব্যুর ফিরতি লেগ হবে ২০১৯’র ৩ মার্চ। আর লিগের শেষ ম্যাচ হবে ১৯ মার্চ।

Banglabid

মঙ্গলবার সাধারণ সভা শেষে লা লিগার নতুন মৌসুমের সূচি জানায় রয়্যাল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

লিগের উদ্বোধনী ম্যাচে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে আলাভেজের বিপক্ষে। কাতালানরা শেষ ম্যাচ খেলবে এইবারের বিরুদ্ধে।

রোনালদো এবং জিনেদিন জিদানহীন রিয়াল মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে গেটাফের বিপক্ষে। মাদ্রিদ ডার্বিতে ৩০ সেপ্টেম্বর বার্নাব্যুতে, অ্যাটলেটিকোকে আমন্ত্রণ জানাবে হুলেন লোপেত্তেগির দল। ফিরতি লেগ হবে ১০ ফেব্রুয়ারি।

Reneta

ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোর প্রথম ম্যাচ ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ক্লাবের ৫৮ বছরের ইতিহাসে এবারই প্রথমবার লা লিগায় খেলবে হুয়েস্কা। দলটির প্রথম ম্যাচ হবে এইবারের বিরুদ্ধে।

একইদিনে কোপা ডেল রে’র সময়ও জানানো হয়েছে। ১২ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ মার্চ হবে কোপা ডেল রে’র ফাইনাল।

লা লিগার এবারের মৌসুমে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি-ভিএআর ব্যবহার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকোরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT